আজকের পত্রিকা :এবারের ঈদে যেসব রঙের পোশাক কিনতে পারেন
Link: https://www.ajkerpatrika.com/lifestyle/feature/ajptu1oyadnob
ঈদ মানেই আনন্দl ও খুশি। আর এই খুশি পূর্ণতা পায় নতুন পোশাকে। ঈদের পোশাক শুধু পরিধেয় কাপড় নয়, বরং এটি আপনার আনন্দ ও সংস্কৃতির প্রতিফলন। ইসলাম ধর্মাবলম্বীদের বছরের সবচেয়ে বড় এই উৎসবে নিজেকে মার্জিত ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পোশাকের কাটিংয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হলো রং নির্বাচন করা। কোনো বিশেষ রং যেমন ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে, তেমনি কিছু রং আপনার ব্যক্তিত্বকে করে তোলে আকর্ষণীয়। রুচিশীলতার কথা বিবেচনায় রেখে ঈদের পোশাকে যে রংগুলো বেছে নিতে পারেন, সেসব নিয়েই এই আয়োজন।
সজীবতার সবুজ
ইসলামিক সংস্কৃতিতে সবুজের গুরুত্ব অপরিসীম। এটি প্রকৃতি, বৃদ্ধি এবং শান্তির প্রতীক। এবারের ঈদে বেছে নিতে পারেন সবুজের গাঢ় এমারেল্ড গ্রিন বা অলিভ শেড। যাঁরা একটু আধুনিক ও ক্যাজুয়াল লুক পছন্দ করেন, তাঁদের জন্য পেস্তা গ্রিন বা মিন্ট কালার হবে সেরা পছন্দ।